বেনাপোল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর ও কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, কৃষি সম্পাদক বিল্লাল হোসেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক খোকন।
এছাড়া কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম,বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক মীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে নুরুজ্জামান লিটন বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমি আজ শপথ গ্রহণ করলাম।শার্শা উপজেলার ১৭২টি গ্রামের ঘরে ঘরে এ কর্মসূচি পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা