চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দিয়েছেন।
উপজেলা প্রশাসন জানায়, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনে কর্মরত আনসার সদস্যরা।
.
রিপোর্টাস২৪/এস