গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, শিশু খাদ্য ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
জানা যায়, চলতি বছরে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পরিবার নদীভাঙনের কারণে বসতবাড়ি ও ভিটেমাটি হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৩৪ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া শিশু খাদ্য ৫০ টি ও শুকনো খাবারের প্যাকেট ৭০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মণ্ডল, রিলিফ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন সচিব আবু তাহের, সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির, মশিউর রহমান প্রমুখ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা