রিপোর্টার্স২৪ ডেস্ক : জাকসু নির্বাচনের ভোট গণনা সম্পন্ন। ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়। এর আগে নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।
আজ প্রথমে দুপুরে এবং পরে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণার কথা জানানো হয়।
গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।
রিপোর্টার্স২৪/ঝুম