স্টাফ রিপোর্টার :
জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কমিটি নতুন ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর সিকদার ও সাধারন সম্পাদক হয়েছেন মো.জহির দীপ্তি।
রোববার বিকেলে রাজধানীর বাংলাবাজারে মান্নান মার্কেটের হলরুমে এক জরুরী তলবি সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। তলবি সভার সভাপতিত্ব করেছেন, সূচীপত্রের প্রকাশক সাইদ বারী । উক্ত সভায় জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের ২৩ জন সদস্য ও পাঁচ জন অতিথি উপস্থিত ছিলেন।
আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/সোহাগ