স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৪০ কেজি গাজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৪ মে) জেলার কোতয়ালী মডেল থানার উত্তর দূর্গাপুর এলাকা অভিযানে ২০ কেজি গাঁজাসহ জেরিন আক্তার (২২) নামের এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এবং দূর্গাপুর দীঘির পাড় এলাকায় অভিযানে ২০ কেজি গাঁজাসহ মনির (৪২) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করে । এসময় আসামীর কাছ থেকে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো ট্রলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী জেরিন আক্তার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দূর্গাপুর গ্রামের আব্দুর রশিদ এর মেয়ে এবং মনির একই থানার কৃষ্ণপুর গ্রামের দুদু মিয়া এর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ সিপিসি-২ কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এস