রিপোর্টার্স২৪ ডেস্ক : অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে এক মাস। বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’