নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের গত ২৪ ঘন্টায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার থেকে রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরজুবিলী ৩ নং ওয়ার্ডের মুজাহিদুল ইসলাম সুমনের পুত্র রাফাত(৩), ৯ নং ওয়ার্ড মধ্যব্যাগ্যা স্লুইস গেইট এলাকার হেদায়েতুল হাসান আলীর পুত্র কেফায়েতুল হাসান সৌরভ(৩) ও একই ইউনিয়নের ২নং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা সারোয়ার হোসেনের দেড় বছরের পুত্র রানা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, অনেক মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় বাড়িতে খেলা করার সময় সবার অগোচরে শিশুগুলো পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
৫নং জুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে শিশুরা পানির দিকে ঝুঁকছে। অনেক পরিবার কৃষি কাজের সাথে যুক্ত। কৃষিও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় শিশুদের প্রতি সঠিক নজর দিতে পারে না। শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো উচিত।”
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, অনেক বাচ্চাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। যেগুলো জীবিত থাকে সেগুলোকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শিশু পানিতে পড়ে একটা মহামারী আকার ধারণ করছে এই অঞ্চলে। প্রতিমাসেই পানিতে পড়ে শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় । পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ”।
এস