সিনিয়র রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ঘিরে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ আহŸান জানান তিনি।
তিনি আরও বলেন, সকল ধর্মই আমাদেরকে অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। আমাদেরকে আত্মশুদ্ধির সুযোগ করে দেয় এবং মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।
উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সার্বজনীন উৎসব। আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদযাপিত হয়ে আসছে। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সকল মানবসৃষ্ট ভেদাভেদ, বৈষম্য দূরীভ‚ত হয় এবং সকলের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।
দুর্গাপূজা উপলক্ষ্যে নৌ পরিবহন উপদেষ্টা সকল সনাতন ধর্মাবলম্বীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দেশব্যাপী আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
রিপোর্টার্স২৪/এসএন