বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মঙ্গলবার( ২৩ সেপ্টেম্বর) সদর উপজেলা সেমিফাইনালে উঠেছে।
দিনের ম্যাচে বগুড়া সদর উপজেলা ১-০ গোলে নন্দীগ্রাম উপজেলাকে হারায়। খেলার ৫৫তম মিনিটে সদর উপজেলার বিদেশি রিক্রুট ওমর শাহ বিজয়সূচক একমাত্র গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন রেফারি মমিন জুয়েল, সহকারী ছিলেন মুক্তার, লিওন ও জাহাঙ্গীর।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বগুড়া সদর উপজেলার খেলোয়াড় শাওন। শহীদ আব্দুল মান্নানের পুত্র রায়হান সরকার তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাকসুদুল আলম বুলবুল, আতিক প্রমুখ।
বুধবারের ম্যাচে মুখোমুখি হবে নন্দীগ্রাম উপজেলা ও আদমদিঘী উপজেলা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা