সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হলেন- রিপন লারা (৩৫), নুর আলম (২৫), মোরছালিন (২০), জীবন (২২), আনোয়ারা (৪০), জামাল (৩৭), রহমত আলী (২৭), মাইনউদ্দিন (৩৯), রাশেদুল হাসান তুহিন (৪৫), আকাশ বাসফোর ওরফে প্রশান্ত (১৯), সাব্বির (২৫) ও শাওন (১৮)।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি/ধ্রুব