তারাকান্দা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ ( ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ বলেন, বিভেদ নয় ঐক্য কল্যাণমুলক রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ চাই। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে ফুলপুর-তারাকান্দার জনগনের কাছে সহযোগিতা চাই। আগামী নির্বাচনে দেয়াল ঘড়ি দলীয় প্রতীক সবার কাছে ভোট চাই। এ আসনের আপমারজনতার সহযোগিতাও কমনা করেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) তারাকান্দা সিক্সসিজন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ,
এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, খেলাফত মজলিশের তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক মুফতি আরিফ রব্বানী, যুব মজলিশের সদস্য মুফতি জিয়াউর রহমান ও বাইতুলমাল সম্পাদক মাওলানা নাজমুল হুদা প্রমূখ।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা