রিপোর্টার্স২৪ ডেস্ক :
ঈদ ও যেকোনো উৎসবের অনুষ্ঠানে অংশ নিতে প্রয়োজন নিজেকে পারফেক্টভাবে রেডি করা। আর এরজন্য পার্লার নয়, বাড়িতেই ঝটপট নিজেকে তৈরি করে নিতে পারেন।
একটি গ্লামার মেকআপ করে রেডি হতে মাত্র ১০ মিনিট প্রয়োজন, তা কি আপনি জানেন? এরজন্য অবশ্য আপনাকে গ্লামার মেকআপ করার সহজ নিয়ম জানতে হবে।
না জানলে ক্ষতি নেই। কারণ আজকের আয়োজনে থাকছে ঝটপট গ্লামার মেকআপ করার সহজ কয়েকটি সহজ টিপস। এসব সহজ নিয়মে মাত্র ১০ মিনিট মেকআপের পেছনে ব্যয় করলেই সুন্দর ও আকর্ষণীয় একটি লুক পেতে পারেন। যে লুকে সবার চোখ আটকে থাকবে শুধু আপনার দিকেই।
পার্টিতে অংশ নিতে কম সময়ে গ্লামার মেকআপ করতে চাইলে প্রথমে আপনাকে ভালো ব্র্যান্ডের একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর গুঁড়া দুধে লেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
পরিষ্কার ভেজা তোয়ালেতে মুখ মুছে নিন। চেষ্টা করুন মুখে হালকা একটু ভেজা ভাব রেখে মুখ মুছতে। এবার আপনি ১০ মিনিটকে ৫টি ভাগে ভাগ করে নিন।
১। প্রথম ২ মিনিটে ভালো করে ম্যাসাজ করে লাগান একটি ময়েশ্চারাইজার।
২। দ্বিতীয় ২ মিনিটে একইভাবে ম্যাসাজ করে লাগান ক্রিম প্রাইমার।
৩। তৃতীয় ২ মিনিটে ব্রাইড শেডের ফেস পাউডার ছোট মেকআপ ব্রাশের মাধ্যমে লাগিয়ে দিন।
৪। চতুর্থ ২ মিনিটে আই মেকআপ ব্রাশের মাধ্যমে কালো আইশ্যাডো দিয়ে আই ব্রো পেইন করুন। এরপর চোখের পাতায় অ্যাশ বা স্কাই ব্লু রংয়ের আইশ্যাডো দিন। চোখের লাইনআপ দিতে বাদামি আইশ্যাডো ব্যবহার করুন। চোখের নিচের অংশে কালো কাজল দিলে ওয়াটার লাইনে সাদা কাজল ব্যবহার করুন।
৫। শেষ ২ মিনিটে হালকা পীচ রঙের লিপস্টিক দিন। নাকে ও গালে হাইলাইট দিন।
ব্যাস, মাত্র ১০ মিনিটেই এই কৌশলে যেকোনো পার্টিতে যেতে আপনি দ্রুত রেডি হতে পারবেন।
এস