খুলনা প্রতিনিধি:
এনসিপি নেতা শেখ মিনারুল সানা'কে সংগঠন থেকে অবাঞ্ছিত করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলা জাতিয় নাগরিক পার্টি ( এসিপি'র) প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জি,এম মিসবাহ আহম্মেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে মিনারুলকে অবাঞ্ছিত'র বিষয়টি নিশ্চিত করেন। এনসিপি'র প্যাডে স্বাক্ষরিত ঐ চিঠিতে উল্লেখ করা হয় আওয়ামীলীগ সম্পৃক্ততা, সাংবাদিকদের উপর হামলা ও ক্ষমতার অপব্যবহার অভিযোগে এনসিপি থেকে মিনারুল সানাকে অবাঞ্ছিত করা হলো।
তার বিরুদ্ধে ওঠা দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপ ও সাংবাদিকদের উপর হামলা এনসিপি সমর্থন করে না।
উল্লেখ্য,সোমবার সকাল ৯ টার দিকে পাইকগাছা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহজামান বাদশা মোটরসাইকেল যোগে পৌর সভার শিববাটি থেকে পৌর বাজারে ফিরছিল। এক পর্যায়ে সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন কালভার্টের কাছে পৌছালে এক সময়ের উপজেলা প্রজন্মলীগের আহবায়ক ও বর্তমানে এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী মিনারুল ইসলাম
সাংবাদিক বাদশার মটর সাইকেল গতিরোধ করে গালিগালাজ করতে করতে লাঞ্ছিত করে এবং তার ব্যাবহৃত এনড্রয়েট মোবাইলটি রাস্তায় ফেলে দেয়।
জানাযায়, কিছু দিন পূর্বে সাংবাদিক বাদশা উপজেলা এনসিপি'র নেতা মিনারুলের শিববাটীস্থ নিজস্ব ব্যবস্যা প্রতিষ্ঠান আয়েশা ফুড প্রোডাক্ট (বেকারী)তে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনের উপর ভিডিও প্রতিবেদন সহ পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। ধারনা করা হচ্ছে বেকারী নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে এ ঘটনা ঘটতে পারে।
এ সম্পর্কে সহকারী পুলিশ সুপার( ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম জানান, আমি সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনা জেনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ হলে তিনি আইনী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলেছিল।
রিপোর্টার্স২৪/সোহাগ