সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্ত আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল ত্রাণবাহী জাহাজে তারা হামলা করছে। ৫০০ এর বেশি গণঅধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মীকে দ্রুত মুক্তি দিতে হবে। বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীতার পক্ষে মত দিয়েছে। কিন্তু বিশ্বের মোড়ল একটি দেশ ইসরায়েলকে সাহায্য করছে।
রফিকুল ইসলাম বলেন, নিষ্ঠুর ইসরায়েলি ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ইহুদিরা জানে না যে, মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। বিশ্বাস করি, শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে।
রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে। এই অঞ্চলকে ইসরায়েলমুক্ত ঘোষণা করতে হবে। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারী নেতানিয়াহুকে এরইমধ্যে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে।
এতিম ও অসহায়দের সাথে স্প্রেইডহিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাউফল প্রতিনিধি: বাউফলে শুক্রবার-সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইডহিউম্যানিটি’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এসসি