বাউফল প্রতিনিধি: বাউফলে শুক্রবার-সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইডহিউম্যানিটি’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রোগ্রামে প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গুদের উপস্থিত করানো হয় এবংএকবেলা খাবারসহ ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রুহুল আমিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ বশার তালুকদার অধ্যক্ষ, (বাউফল সরকারি কলেজ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্প্রেইড-হিউম্যানিটির প্রধান উপদেষ্টা, ডা. মোঃ মিরাজুল ইসলাম,( প্রভাষক, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল)।
উপস্থিত ছিলেন,এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন (যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি),, আপেল মাহমুদ ফিরোজ (সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি), মাওলানা নজরুল ইসলাম, (সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা) উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্প্রেইডহিউম্যানিটির উপদেষ্টা পরিষদের সকল সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে এতিম ও অসহায়দের জন্য খাবারের আয়োজনের পাশাপাশি তাদের মাঝে নিত্য-প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এস সি