রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তা, বয়কট ও প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোট গ্রহণ শুরু হয়।
ভোট শুরুর আগের রাতেই (৫ অক্টোবর) ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে প্রার্থী ফায়াজুর রহমান ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুনভাবে প্রার্থী হয়েছেন ইফতেখার রহমান মিঠু। ক্লাব ক্যাটাগরিতে এখন ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখান থেকে নির্বাচিত হবেন ১২ জন।
অন্যদিকে, বিভাগ ক্যাটাগরি (ক্যাটাগরি-১) থেকে আগেই ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র
মোট ভোটার: ১৫৬ জন
ভোট প্রক্রিয়া:
সরাসরি ভোট: ৯৮ জন
ই-ব্যালট: ৫৮ জন
ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মোট ভোট: ৩৫
ই-ব্যালট: ১৯
ক্যাটাগরি-২ (ক্লাব)
মোট ভোট: ৭৬
ই-ব্যালট: ৩৪
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল)
মোট ভোট: ৪৫
ই-ব্যালট: ৫
রিপোর্টার্স২৪/ঝুম