চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারসহ রিপন মন্ডল (২৬) নামে একজন যুবককে আটক করেছে র্যাব।
(৪ অক্টোবর) শনিবার রাতে পাবনা র্যাব ১২ একটি অভিযানিক দল উপজেলার কুয়াবাসী কদমতলী সড়কের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা করে। সে কদমতলী পশ্চিমপাড়া গ্রামের আদম মন্ডলের ছেলে।
র্যাব ১২ পাবনা কমান্ডিং কর্মকর্তা এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মন্ডলকে বিদেশি রিভলবরসহ আটক করা হয়।
পরে চাটমোহর থানায় তাকে সোপর্দ করলে তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে একটি মামলা হয়েছে। আসামিকে রবিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন