রাঙ্গামাটি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ হোসেনকে রাঙ্গামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ জেলা রাঙ্গামাটিতে এটি ছিলো ফরহাদ হোসেনের প্রথম আগমন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ,জেলা জামায়তের আমির জাহাঙ্গীর আলম,সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ফরহাদ হোসেন বলেন, “আমি রাঙ্গামাটির সন্তান-এই জেলার মাটিতে আমার শৈশব ও কৈশোর কেটেছে। ডাকসু নির্বাচনের পর প্রথম রাঙ্গামাটিতে এসেছি, সবাই যে ভালোবাসা দেখিয়েছে তা আমার জীবনে বড় সৌভাগ্যের। রাঙ্গামাটি দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা গুলোর একটি। এখানকার শিক্ষার্থীরা অনেক সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চল থেকে হেমা চাকমা,সর্বমিত্র চাকমাসহ অনেকে ভালো করছে। যদি এখানকার শিক্ষার্থীদের আরও সুযোগ দেওয়া যায়, তারা জাতীয় পর্যায়ে আরও ভালো করতে পারবে।”
রিপোর্টার্স২৪/এসএন