ডিআইইউ প্রতিনিধি: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব সংগঠন ‘ডিআইইউ কমিউনিকেশন ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২৫-২৬ সালের জন্য ঘোষিত এক বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী তামান্না ইয়াসমিন মারিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৪৭ ব্যাচের ইশরাক আলম খান। তারা দু’জনই পূর্ববর্তী কমিটিতে যথাক্রমে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
৭ অক্টোবর (মঙ্গলবার) ক্লাবের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল-কে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অনুমোদনক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন এই কমিটির সহ-সভাপতি পদে ৪৭ ব্যাচের মামুন ইসলাম এবং নাঈম হোসেন, যুগ্ম সম্পাদক পদে ৪৮ ব্যাচের জুনায়েদ আহম্মেদ এবং আয়েশা সিদ্দিকা ঔশি, কোষাধ্যক্ষ পদে ৪৮ব্যাচের হিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে ৪৯ ব্যাচের আমির খসরু, জনসংযোগ সম্পাদক পদে ৪৯ব্যাচের মুশফিকুর রহমান, প্রচার সম্পাদক পদে ৪৯ ব্যাচের ফাহিমুর রহমান, দপ্তর সম্পাদক পদে ৪৯ ব্যাচের রাফিজুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক পদে ৪৯ ব্যাচের আশিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৯ব্যাচের জারিন তাসনিম, প্রকাশনা সম্পাদক পদে ৫০ব্যাচের শাকিলুর রহমান খানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫১ ব্যাচের মুমু, মিম, শারুফ এবং অর্পিতা।
রিপোর্টার্স২৪/ধ্রুব