স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মেল হক তালুকদার ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় বা দায়িত্ব দল নেবে না। বহিষ্কৃত এই দুই নেতা বর্তমানে অপহরণ ও চাঁদাবাজি মামলায় জেলে রয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব