তপু সরকার হারুন,শেরপুর: শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা-প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
‘তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।’
এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা