রিপোর্টার্স২৪ ডেস্ক : নুরুল হক নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুঁড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম্যাসেজ দেয়ার জন্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে; দেশকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুলিশের ভূমিকার প্রশংসা করে আরও বলেছেন, জাপা শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা প্রশংশনীয় ।
গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।
রিপোর্টার্স২৪/এসসি