স্টাফ রিপোর্টার, নেত্রকোনা : নেত্রকোণায় জেলা পাবলিক হলে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোণা পাবলিক হলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে জেলার মদন উপজেলার জুলাই যোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের উপরে বসা নেতৃবৃন্দের সাথে।
দিপু এসময় বলেন নেত্রকোণার মদন উপজেলা থেকে আন্দোলন শুরু হয়েছে, অথচ মদনের জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক সহ অন্যান্যদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা