ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার( ১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আলীসহ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বৃন্দ।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা