চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় এক ইউপি সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়লিয়া ইউনিয়ন থেকে সদ্য বিদায়ী ইউপি সচিব মো: মনছুরুল আলম সোমবার রাতে এ সংক্রান্তে থানায় একটি লিখিত জিডি করেছেন। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে পরিষদের নতুন সচিব আবদুল মালেককে দায়িত্ব বুঝিয়ে দিতে গেলে উত্তেজিত জনতা সচিবকে তাড়া করে।
এসময় সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার আগে থেকে বিষয়টি সচিব মনছুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সচিবকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সচিব মনছুর উপজেলার বড়লিয়া ইউনিয়নে থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। সম্প্রতি সচিবকে অন্যত্র বদলি করা হয়। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নতুন সচিবকে দায়িত্ব বুঝিয়ে দিতে গেলে সচিবকে মারধর করে।
এ ঘটনায় রাতে সচিব বাদী হয়ে দুইজনের নামে একটি সাধারণ ডাইরী করেছেন।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান সচিব বাদী হয়ে যে জিডি করেছে তা তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/সোহাগ