রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গামাটি সদর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে আটক করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ রানা হামিদকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দাবি, মাসুদ রানা সম্প্রতি রাঙ্গামাটি শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ সংগঠনের হয়ে সক্রিয় ছিলেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম