কালাম আজাদ, ইতালি প্রতিনিধি : আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. ইউনূস বলেন, ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আমার তিনবার দেখা হয়েছে। চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে, উনি তখন বাংলাদেশে আসবেন।
এর আগে গত ১ ২ অক্টোবর ইতালিতে আসেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টে অংশ নিয়েছেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম