চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে জামায়াত। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী।
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।
এ দিকে বাতেনখাঁ মোড়ে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। এছাড়াও বড় ইন্দারা মোড়ে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবু বকর।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো কার্যকর করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।
রিপোর্টার্স২৪/এসএন