চট্টগ্রাম প্রতিনিধি: ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর LED স্ক্রিন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে অভিযোগ করলে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়।
ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ, এ সময় তাদের সব পোলিং এজেন্ট বের হয়ে যায়। LED স্ক্রিন বন্ধের অভিযোগ করলে আক্রমণমুখী হয়ে ওঠে শিবির নেতাকর্মীরা।
এ ঘটনায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে । এখন পর্যন্ত প্রশাসনের কোন কার্যকারী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি
রিপোর্টার্স২৪/এসসি