রাঙ্গামাটি প্রতিনিধি: পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় রাঙ্গামাটিতে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল চাকমা, পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীল এবং ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে একই অভিযানে আটক করে পুলিশ।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও অবৈধ কার্যক্রম দমনে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি