রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র ও তার আশপাশে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করবে ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি।
শৃঙ্খলা রক্ষায় সহায়ক হিসেবে থাকছে বিএনসিসি, রোভার স্কাউট ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।
এ ছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ১০০টি পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোটের আগের দিন থেকেই শিক্ষার্থী পরিচয়পত্র বা পাসকোড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চেকপোস্ট।
রিপোর্টার্স২৪/এসসি