খুলনা প্রতিনিধি: বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গতকাল( ১৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৬ ও র্যাব-১১।
অভিযানে বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইস্রাফিল (৫০) কে গ্রেপ্তার করা হয়। ইস্রাফিল বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত সালামের পুত্র।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
রিপোর্টার্স২৪/এসসি