রিপোর্টার্স২৪ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে খেলবে মিরাজরা।
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়ে যাচ্ছে সিরিজের প্রথম ম্যাচেই।
এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। দলে আছেন সৌম্য সরকারও। জায়গা হারিয়েছেন শামীম হোসেন ওতান
বাংলাদেশ একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
রিপোর্টার্স২৪/ঝুম