স্টাফ রিপোর্টার: পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারই তৃতীয় স্ত্রী বলে দাবি করা তামান্না হাতুন।
তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাসেমী তাকে তালাক দেওয়ার পরও তার সঙ্গে জোর করে শারিরিক সম্পর্কে লিপ্ত হন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পরলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই অভিযোগের পর এবার কাসেমীর বিরুদ্ধে জাল হাদিস প্রচারের অভিযোগ তুললেন তামান্না হাতুন।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
পোস্টে মুফতি এবং মাওলানাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘যারা মুফতি এবং মাওলানা তাদেরকে বলছি। মুফতি মামুনুর রশিদ কাসেমী যেসব বয়ান দেন, ‘এইটা এই হাদীসে আছে ওইটা ওই হাদিসে আছে’। আপনারা তার একটা ভুল ধরতে পেরেছেন যে, ‘হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ব্যবহারকারী স্ত্রীকে বাসর রাতেই তালাক দেয়’। আপনারা যদি আরেকটু সময় নিয়ে তার বয়ানগুলো শুনেন তাহলে অবশ্যই আরো কিছু ভুল ধরতে পারবেন। আমার মনে হয় সে যে হাদিসগুলো বলে সেটাও তার বানোয়াট হাদিস।’
তিনি লিখেছেন, ‘সে এখনো মনে করে আমার এসবের কারণে সে আরেকটু ভাইরাল হয়েছে এইসব নিয়ে তার কোন আফসোস নেই, এইটা সত্য যে চার বিয়ে করা জায়েজ এবং আল্লাহর বিধান এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই এবং আমি এই বিধানকে শ্রদ্ধা করি। এই বিধানকে কাজে লাগিয়ে কেউ অপকর্ম করবে, নিজের খায়েস মিটাবে এটা আমি চাইনা।’
সর্বশেষে তিনি লিখেছেন, ‘যেসব হুজুররা বলতেছেন আমি নাস্তিক আমি হুজুরদের বিরুদ্ধে দাড়িয়েছি, আমি তো সকল হুজুরদের বিরুদ্ধে দাঁড়াইনি। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। ওর একার জন্য আমি সকল আলেমদের বদনাম বলতে পারিনা। ইসলামকে অপমান করতে পারি না। ওর মতো একটা লুচ্চার জন্য আমি সবাইকে খারাপ ভাবতে পারিনা। আমি আশা করতেছি আপনারা এই ভুল ধারণা করবেন না। সমাজের যেই আলেম মুফতির জন্য ইসলামকে অপমান করার সাহস পায় নাস্তিকরা। তাদের বিচার করা হোক এটাই আমার চাওয়া।’
রিপোর্টার্স২৪/ধ্রুব