রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ সোমবার বৈঠকে বসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ সংগঠনের সঙ্গে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। বাংলাদেশ সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ২০ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি