নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোরের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজগর ড্রাইভারের বাড়িতে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন একত্রিত হয়ে চুরির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী পরিষ্কার বাজারে জড়ো হয়ে ঝাড়ু মিছিল বের করে এবং চোরকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে স্লোগান দেয়।
ভুক্তভোগী আজগর জানান, “বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এখন পর্যন্ত চোরকে ধরা যায়নি।”
এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/আরকে