সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ :
আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দু 'গ্রামের সংঘর্ষে নজরুল ইসলাম নামের এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন জানায়, মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।
এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়। আহত হয় উভয় পক্ষের পাঁচজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস