পটুয়াখালী প্রতিনিধি : নিজ মাটির প্রতি ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের কৃতি ও প্রতিষ্ঠিত সন্তানদের সংগঠন ‘আমরা কমলাপুর সন্তান’ (আকস)-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আকস-এর সহসভাপতি মো. আনিছুর রহমান দেলোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাফছীরুল হক মুন, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম মৃধা।
স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন আকস-এর স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আকস-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন