খুলনা প্রতিনিধি : খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়াবাসা থেকে কবিতা সানা (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তার ভাড়া বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহত কবিতা সানা খুলনা বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামের পলাশ ও জয়ন্তী দম্পতির মেয়ে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করেছে। তবে ডায়রিতে কি লেখা ছিল তা জানা যায়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
খবর পেয়ে নিহত কলেজ ছাত্রীর সহপাঠী ও আত্মীয়-স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে