ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাদের আদালতে তোলার কথা রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিএসএফের ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। এর আগে, তিনি বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
এরপর
তিনি ও অন্যরা আগরতলায়
যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার
করেন।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম