কুষ্টিয়া প্রতিনিধি: ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কুষ্টিয়া মজমপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি জামায়াতের মিরপুর ভেড়ামারা আসনের নমিনী আব্দুল গফুর, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসাইন, শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা