স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিকেল ৪টা ২৮ মিনিটে প্রতিনিধিদল সচিবালয়ে পৌঁছান।
আলোচ্যসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সম্পর্কিত আইনগত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠককে ঘিরে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। ২০ নভেম্বর সেখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরাহ শেষে তিনি লন্ডনে ফিরে যাবেন এবং নভেম্বরের শেষ দিকে ঢাকায় ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব