জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুরই লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে সর্বশেষ বৈশাখী (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।
ওইদিন সন্ধ্যায় ৩ জনের লাশ উদ্ধার করা হয় সম্ভব হলেও নিখোঁজ ছিল আরো দুই জন। গতকাল শনিবার (১নভেম্বর) দুপুরে কুলসুম আক্তার (১২) নামে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো- চর ভাটিয়ানী মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে পলি আক্তার (১২), ও নিহতের ফুফাতো বোন বাউশী নুর ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে চার শিশুর শুক্র ও শনিবার উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ সোমবার সকালে নিখোঁজ শিশু বৈশাখীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন