সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি: পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে লড়বেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ২৬ আগস্ট বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। তারআগে, ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন, যা বিবেচনায় নিয়ে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে তিনি নোটিশের জবাব দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে পারেনি। ফলস্বরূপ, অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব