স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
তবে আজকের ঘোষিত প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম পাওয়া যায়নি। তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে খালি রাখা হয়েছে।
এদিকে এবার বেগম খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে, তারেক রহমান বগুড়া-৬ আসনে ও ঠাঁকুরগাও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব