সিনিয়র রিপোর্টার: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ বলেছেন, মেট্রোরেল স্টেশনের খালি জায়গায় দোকান ও এটিএম বুথ ভাড়া দিয়ে বছরে ১০ কোটি টাকা আয় হবে।
সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফারুক আহমেদ বলেন, স্টেশনগুলোতে যত খালি জায়গা ছিল সেগুলো ভাড়া দেওয়ার কন্ট্রাক্ট ফাইনাল স্টেজে আছে। এসব দোকান থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় হবে।
তিনি বলেন, কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনের খালি জায়গা ভাড়া দেওয়ার কাজ চলছে। এই দুইটি বড় স্টেশনের খালি জায়গা ভাড়া দেওয়ার কাজ এখনো ফাইনাল হয়নি।
১৬টি ব্যাংক স্টেশনগুলোতে এটিএম মেশিন বসিয়েছে। কিছু ব্যাংক টিকেট দেওয়ার মেশিন বসানোর কাজ করছে। এরই মধ্যে ডাচ বাংলা ব্যাংক সবগুলো স্টেশনে টিকেট মেশিন বসিয়েছে।
রিপের্টার্স২৪/টিআই