রিপোর্টার্স ২৪ / ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (৩ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার এ রায় দেন।
আদালত একই সঙ্গে এ নিয়োগ কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন ।
চার সপ্তাহের মধ্যে আদালত স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. লিয়াকত আলীর পক্ষে মামনুর রশিদ ।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি স্থগিত চেয়ে মো. লিয়াকত আলী হাইকোর্টে রিট করেন।
রিপোর্টার্স ২৪ / জয়