শেরপুরে প্রতিনিধি: ৪ নভেম্বর মঙ্গলবার রাতে জেলার শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় মোশাররফ হোসেন বাবুর বাড়ি থেকে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ করা হয়েছে । মোশাররফ হোসেন বাবু ভায়াডাঙ্গা বাজারের একজন কীটনাশক ব্যবসায়ী ।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ রাতে উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বিএডিসির ( এমওপি - ৬৬ বস্তা ও ডিএপি ৪০ বস্তা) পাওয়া য়ায় । জব্দকরা সার উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায় ।
অভিযান পরিচালনার সময় কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান খন্দকার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
রিপোর্টার্স২৪/এসসি