শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির অধীনে শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে ১০১ সদস্য থাকছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে এসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।
শ্রীবরদী উপজেলা: আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।
শ্রীবরদী পৌরসভা: আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান।
ঝিনাইগাতী উপজেলা: আহবায়ক শাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান।
জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে